ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

পিএনজির বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১০, ১৪ জুন ২০২৪
পিএনজির বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান
ফাইল ছবি

চলমান টি-২০ বিশ্বকাপে নিজেদের অন্যভাবে চেনাচ্ছে আফগানিস্তান। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে তারা। খুব ভালোভাবেই সুপার এইটের দৌড়ে আছে এশিয়ার দেশটি। নিজেদের তৃতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হচ্ছে আফগানরা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান।

আসরে নিজেদের প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে ১২৫ রানের বিশাল জয় পায় আফগানিস্তান। পরের ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখে তারা। আজকের ম্যাচ জিতলেই নিশ্চিত হবে আফগানদের পরের পর্ব।

Advertisement

অন্যদিকে উইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরে আসর শুরু করা পাউয়া নিউ গিনি পরের ম্যাচে উগান্ডার কাছে ৩ উইকেটে হারের মুখ দেখে। আজকের ম্যাচে জয় পেতে চাইবে তারা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!