ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

এখনও মাঠে নামেনি যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড, শঙ্কায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩২, ১৪ জুন ২০২৪
এখনও মাঠে নামেনি যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড, শঙ্কায় পাকিস্তান
ছবি- সংগৃহীত

চলমান বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ম্যাচটিতে জয় পেলে সুপার এইটের টিকিট পাবে আমেরিকানরা। আর হারলে পরের পর্বে ওঠার সুযোগ তৈরি হবে পাকিস্তানের।

অন্যদিকে জিতলে আশা বেঁচে থাকবে আইরিশদেরও। কেননা এই ম্যাচসহ দুটি ম্যাচ বাকি আছে তাদের। এখন পর্যন্ত জয় না দেখলেও ৪ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে দলটির।

তিন দলের এমন ভাগ্য নির্ধারণের ম্যাচে এখনও মাঠে নামতে পারেনি যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড। কারণ, ফ্লোরিডার লডারহিলে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে হানা দিয়েছে বৃষ্টি। এখন বৃষ্টি না থাকলেও মাঠ ভেজা। বাংলাদেশ সময় রাত আটটায় টস হওয়ার কথা ছিল। ভেজা মাঠে আপাতত খেলা শুরু করা যাবে না বলে সময়মতো টস হয়নি।

Advertisement

এই ম্যাচের ওপর ভাগ্য নির্ভর করছে গ্রুপের আরেক দল পাকিস্তানের। ম্যাচ পরিত্যক্ত হলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে, যুক্তরাষ্ট্র নাম লেখাবে সুপার এইটে। আর যুক্তরাষ্ট্র জিতলে তো কথাই নেই। হয়ে যাবে ৬ পয়েন্ট।

ম্যাচ পরিত্যক্ত হলে যুক্তরাষ্ট্রের থাকবে ৫ পয়েন্ট। পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে আইরিশদের হারালেও ৪ পয়েন্টের বেশি তুলতে পারবে না।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!