ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

লডারহিলে আজও বৃষ্টি, আপাতত বন্ধ খেলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩৩, ১৫ জুন ২০২৪
লডারহিলে আজও বৃষ্টি, আপাতত বন্ধ খেলা
ফাইল ফটো

চলমান টি-২০ বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে কানাডার মুখোমুখি হবে ভারতীয় দল। গ্রুপটি থেকে এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। ফলে আজকের ম্যাচটি স্রেফ আনুষ্ঠানিকতার। তবে জয় দিয়েই সুপার এইটে পা রাখতে চাইবে মেন ইন ব্লুজরা।

এই ম্যাচের আগে ফ্লোরিডার লডারহিলে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। তাতে আপাতত বন্ধ রয়েছে ভারত ও কানাডার মধ্যকার ম্যাচটি।

স্থানীয় সময় সাড়ে ১০টায় মাঠ পরিদর্শনের কথা রয়েছে ম্যাচ অফিসিয়ালদের। তবে এখনও বৃষ্টি ঝরছে। এতে অবশ্য ম্যাচ শুরুর হওয়ার লক্ষণ নেই বললেই চলে।

Advertisement

এর আগে শুক্রবার বাজে আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচটি। এতে সুপার এইট নিশ্চিত করেছে স্বাগতিক আমেরিকা। আর কপাল পুড়েছে পাকিস্তানের। সাবেক চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।

আজকের ম্যাচটি পরিত্যক্ত হলেও সুপার এইটের সমীকরণে কোনো প্রভাব পড়বে না। কারণ, গ্রুপটি থেকে ইতোমধ্যে দুই দল পরের পর্বে জায়গা করে নিয়েছে।

রোববার নিয়মরক্ষার ম্যাচ খেলবে পাকিস্তান ও আয়ারল্যান্ড। ম্যাচটি হবে লডারহিলেই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!