পাকিস্তানকে চেপে ধরেছে আয়ারল্যান্ড
চলমান টি-২০ বিশ্বকাপের ৩৬তম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়ছে পাকিস্তান। নিয়মরক্ষার ম্যাচটিতে আইরিশদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাবর আজমের দল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১০ ওভারে পাঁচ উইকেটে ৫৭ রান।
ফ্লোরিডার লডারহিলে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৬ রান করেছে আয়ারল্যান্ড। পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ৫৭ রান।
.png)
লক্ষ্য তাড়ায় ভালো শুরু করে পাকিস্তান। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সাইয়ুম আইয়ুব ও মোহাম্মদ রিজওয়ান। শুরু থেকে দেখেশুনে খেলে দলীয় রানের চাকা সচল রাখেন তারা।
ইনিংসে পঞ্চম ওভারে এ জুটিতে আঘাত হানেন মার্ক আদাইর। তার বলে উইকেটের পেছনে টাকারের গ্লাভসে ধরা পড়েন আইয়ুব (১৭)। পরের ওভারে সাজঘরের পথ ধরেন রিজওয়ান (১৭)। তার উইকেট নিয়েছে ম্যাককার্থি।
ফখর জামানকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাবর আজম। তবে তাতে সফল হতে দেয়নি আইরিশরা। ফখরকে ফিরিয়ে এ জুটি ভাঙেন আদাইর।
এরপর আসা-যাওয়ার মিছিলে নাম তোলেন উসমান খান (২) ও শাদাব খান (০)। তাদের দুজনের উইকেট নিয়েছেন ম্যাককার্থি।
পাঁচ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে পাকিস্তান। তবে ইমাদকে নিয়ে সেই চাপ সামলানোর চেষ্টা করছেন বাবর।
বাবর ১৪ ও ৪ রানে ব্যাটিং করছেন ইমাম।
এর আগে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামনে নামেন অ্যান্ড্রু বালবির্নি ও পল স্টার্লিং। কিছু বুঝে ওঠার আগেই বালবির্নিকে বোল্ড করেন আফ্রিদি। একই ওভারে লরকান টাকারের (২) উইকেট শিকার করেন তিনি।
এরপরেই আইরিশ দলপতি স্টার্লিংয়ের (১) উইকেট তুলে নেন মোহাম্মদ আমির। উইকেটে এসে ৬ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন হ্যারি টেক্টর। তাকে লেগ বিফোরের ফাঁদে (এলবিডব্লিউ) ফেলেন আফ্রিদি।
ক্রিজে এসে ভয় ধরান জর্জ ডকরেল। তবে তাকেও উইকেট স্থায়ী হতে দেয়নি পাকিস্তানিরা। এই ব্যাটারকে কট অ্যান্ড বোল্ড করেছেন আমির।
পাওয়ার প্লে-তে পাঁচ উইকেট হারিয়ে খেই হারায় আইরিশরা। দলের বিপর্যয়ে ব্যাট হাতে লড়াই করেন গ্যারেথ ডেলানি। তবে ১৯ বলে ৩১ রান করে সাজঘরে ফিরেছেন তিনিও।
শেষ মুহূর্তে জস লিটলের ছোট্ট ক্যামিওতে আয়ারল্যান্ডের ইনিংস থামে ১০৬ রানে। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও ইমাদ ওয়াসিম।