[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল নেপাল
ছবি- সংগৃহীত
চলমান টি-২০ বিশ্বকাপে সুপার এইটের সমীকরণ সহজ করতে নেপালের বিপক্ষে নামছে বাংলাদেশ দল। ম্যাচটিতে জিতলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই আসরের পরে পর্বে খেলা নিশ্চিত করবে টাইগাররা। তবে হারলে জটিল সমীকরণে মারপ্যাঁচে পড়তে হবে তাদের। অন্যদিকে আগেই বিদায় নিশ্চিত হওয়া নেপালের হারানোর কিছুই নেই।
সোমবার সেন্ট ভিনসেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। আর খেলা দেখাবে নাগরিক টিভি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেপাল অধিনায়ক রোহিত পৌদেল।
.png)
ম্যাচটিতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তবে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে নেপাল। করণ কেসির জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সন্দ্বীপ জোরা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
নেপাল একাদশ: কুশল ভুর্টাল, আসিফ শেখ, রোহিত পৌদেল (অধিনায়ক), অনিল শাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মল্লা, গুলশান ঝা, সোমপাল কামি, সন্দ্বীপ জোরা, সন্দ্বীপ লামিচানে ও অবিনাশ বোহারা।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আইসিসি টি-২০ বিশ্বকাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!