ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

ইনিংসের প্রথম বলেই সাজঘরে তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৭, ১৭ জুন ২০২৪
ইনিংসের প্রথম বলেই সাজঘরে তামিম
তানজিদ হাসান তামিম

চলমান টি-২০ বিশ্বকাপে সুপার এইটের সমীকরণ সহজ করতে নেপালের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট বিলিয়ে দিয়েছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের সংগ্রহ ০.১ ওভারে এক উইকেটে শুন্য রান।

সোমবার সেন্ট ভিনসেন্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নেপাল অধিনায়ক রোহিত পৌদেল। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। 

ইনিংসের প্রথম বলেই এ জুটিতে আঘাত করেন সোমপাল। শুরুতেই চড়াও হতে গিয়ে তার বলে কট অ্যান্ড বোল্ড হয়েছেন তামিম।

পরে উইকেটে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন লিটন।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

নেপাল একাদশ: কুশল ভুর্টাল, আসিফ শেখ, রোহিত পৌদেল (অধিনায়ক), অনিল শাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মল্লা, গুলশান ঝা, সোমপাল কামি, সন্দ্বীপ জোরা, সন্দ্বীপ লামিচানে ও অবিনাশ বোহারা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!