ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঈদের দিনে আরেকটি জয় পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৭, ১৭ জুন ২০২৪
ঈদের দিনে আরেকটি জয় পেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে ঈদের দিনে জুনিয়র এএইচএফ কাপে শ্রীলংকাকে ৫-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ পুরুষ হকি দল। একই টুর্নামেন্টে বাংলাদেশ সাত বছর আগে শ্রীলংককে ৭-০ গোলে হারিয়েছিল। গতকাল রোববার স্বাগতিক সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়ে সিরিজের যাত্রা শুরু করেছিল লাল সবুজের প্রতিনিধিরা।

সোমবার ম্যাচের প্রথম গোল আসে ২৫ মিনিটে। পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল দলের লিড এনে দেন। ৪৪ মিনিটে দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। আব্দুল্লাহ ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন। ৫১-৫৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন দীন ইসলাম ইমন। ইমনের তিন গোলের মধ্যে দুটি ফিল্ড, আরেকটি আসে পেনাল্টি কর্নার থেকে।

এদিকে সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ ৭ গোলের পাঁচটিই করেছিল পেনাল্টি কর্নার থেকে। আমিরুলই করেছিলেন পাঁচ গোল। বাংলাদেশ আজ শ্রীলংকা ম্যাচেও একাধিক পেনাল্টি কর্নার পেলেও গোল পেয়েছে মাত্র একটি। প্রতিপক্ষ শ্রীলংকাও পেনাল্টি কর্নার পেয়ে কাজে লাগাতে পারেনি। 

Advertisement

সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ কাপে বাংলাদেশের নারী ও পুরুষ দুই দলই খেলছে। আজ নারী দলের ম্যাচ ছিল না। আগামীকাল নারী দলও মুখোমুখি হবে শ্রীংকার।

ম্যাচটিতে জিতলে বাংলাদেশ নারী দলের চতুর্থ স্থান অনেকটাই নিশ্চিত হবে। এই টুর্নামেন্টের শীর্ষ চার নারী দল জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পাবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!