ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সুপার এইটের আগে বাংলাদেশকে যে পরামর্শ দিলেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৭, ১৮ জুন ২০২৪
সুপার এইটের আগে বাংলাদেশকে যে পরামর্শ দিলেন তামিম
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার সাথে হারলেও বাকি তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম দল হিসেবে পরের পর্ব নিশ্চিত করেছে টাইগাররা।

পরের পর্বে বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তান। তাদের টপকে সেমি-ফাইনালে যাওয়া টাইগারদের জন্য খুব একটা সহজ হবে না বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ইএসপিন ক্রিকইনফোর এক শোতে তামিম বলেন, ‘আসলে আমি বুঝতে পারছি ব্যাটিং কঠিন হচ্ছে এই টুর্নামেন্টে। আজকেও (মঙ্গলবার) উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। মাঝেমধ্যে নিজেকে আরেকটু বেশি ঢেলে দিতে হয়। আজকে যদি তানজিদের (তানজিদ হাসান তামিম) উইকেট দেখেন প্রথম বলে হিট করতে চাইলো। এই ধরনের কঠিন উইকেটে আসলে আরেকটু সময় নিতে হয়। সবাই ভালো ব্যাটার।’

Advertisement

তিনি বলেন, ‘তানজিদ দারুণ এক্সাইটিং, লিটনও (দাস) ভালো। (নাজমুল হোসেন) শান্ত বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়েছে। আমার মনে হয় তারা উইকেটে আরেকটু সময় কাটানো দরকার। উইকেট বোলারদের পক্ষে কথা বলছে। ফলে এই বিষয়ের প্রতি সম্মান রেখে নিজেদের আরো ভালোভাবে কাজে লাগাতে হবে।’

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!