প্রোটিয়াদের ডেরায় হারমীতের জোড়া আঘাত
নবম টি-২০ বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। যেখানে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পেয়েছে প্রোটিয়ারা। তবে জোড়া আঘাতে তাদের রানের গতি কিছুটা থামিয়েছেন হারমীত সিং।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৪ ওভারে তিন উইকেটে ১৩৩ রান।
বুধবার অ্যান্টিগুয়ার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান যুক্তরাষ্ট্র অধিনায়ক অ্যারন জোন্স। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত করেছেন সৌরভ।
.png)
ইনিংসের তৃতীয় ওভারে অ্যান্ডারসনের ক্যাচ বানিয়ে রেজাকে সাজঘরের পথ দেখান সৌরভ। এরপর ক্রিজে আসেন এইডেন মার্করাম। তার সঙ্গে ১১০ রানের জুটি গড়েন ডি কক। সেই সঙ্গে ব্যক্তিগত অর্ধশতকও তুলে নেন বাঁহাতি এই ব্যাটার।
ভয়ংকর হয়ে ওঠা এ জুটি ভাঙেন হারমীত সিং। ইনিংসের ১৩তম ওভারে ডি কককে শায়ানের ক্যাচ বানান তিনি। আউট হওয়ার আগে ৪০ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এ প্রোটিয়া ওপেনার।
পরে বাইশ গজে এসেই উইকেট বিলিয়ে দেন ডেভিড মিলার। তার উইকেটও নেন হারমীত। মিলারের বিদায়ে উইকেটে আসেন হেনরিখ ক্লাসেন। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মার্করাম।