ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

শতরান পেরোলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৯, ২১ জুন ২০২৪
শতরান পেরোলো বাংলাদেশ
তাওহীদ হৃদয়

নবম টি-২০ বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। যেখানে ব্যাট হাতে ভালো শুরুর পর ফিফটির আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছন নাজমু হোসেন শান্ত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫.৪ ওভারে চার উইকেটে ১০১ রান। সাকিব ৮ ও ২২ রানে অপরজিত আছেন হৃদয়।

অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস।

Advertisement

ইনিংসের প্রথম বলেই তামিমের স্ট্যাম্প উপড়ে ফেলেন মিচেল স্টার্ক। এতে তিন বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ তামিম (০)। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষেও শূন্য রানে আউট হয়েছিলেন বাঁহাতি এ ওপেনার।

পরে ক্রিজে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটে এসে লিটনের সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন তিনি। শান্ত আক্রমণাত্মক ব্যাটিং করলেও সাবধানী ছিলেন লিটন।

ইনিংসের নবম ওভারে লিটনকে বোল্ড করেন জাম্পা। আউট হওয়ার আগে ২৫ বলে ১৬ করেন তিনি। উইকেটে এসেই অজিদের ওপর চড়াও হতে চেয়েছিলেন রিশাদ হোসেন। কিন্তু ম্যাক্সওয়েলের ঘূর্ণিতে জাম্পার তালুবন্দী হয়েছেন তিনি। 

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্যাট হাতে লড়াই চালিয়ে যান শান্ত। কিন্তু তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জাম্পা। প্যাভিলিয়নে ফেরার আগে ৪১ রান করেন তিনি।

এখন সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে দলীয় রানের চাকা ঘোরাচ্ছেন হৃদয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!