ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৪, ২১ জুন ২০২৪
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া
ছবি- সংগৃহীত

চলমান টি-২০ বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আসরের গুরুত্বপূর্ণ পর্বের ম্যাচটিতে জয় পেতে মরিয়া দুদলই। সেমিফাইনালের পথ সহজ করতে কেউই যে ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।

অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে এইটে গ্রুপ-১ এর ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে সাড়ে ৬টায়। আর খেলা দেখাবে নাগরিক টিভি।

এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। এতে আগে ব্যাট করবে বাংলাদেশ।

Advertisement

সুপার এইটের লড়াইয়ে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে  বাংলাদেশ। জাকের আলীর পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন মাহেদী হাসান। এছাড়া অস্ট্রেলিয়া একাদশে ফিরেছেন জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!