ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

ব্যাট হাতে ফের ব্যর্থ তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৭, ২১ জুন ২০২৪
ব্যাট হাতে ফের ব্যর্থ তামিম
তানজিদ হাসান তামিম

চলমান টি-২০ বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমেছে বাংলাদেশ দল। যেখানে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ব্যাট হাতে ফের ব্যর্থ হয়ে ফিরেছেন তানজিদ হাসান তামিম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ০.৩ ওভারে এক উইকেটে ০ রান।

অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস।

Advertisement

ইনিংসের প্রথম বলেই তামিমের স্ট্যাম্প উপড়ে ফেলেন মিচেল স্টার্ক। এতে তিন বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ তামিম (০)। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষেও শূন্য রানে আউট হয়েছিলেন বাঁহাতি এ ওপেনার।

পরে ক্রিজে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন লিটন।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!