[ খেলা ]
বাংলাদেশ-ভারত ম্যাচে যেমন থাকবে আবহাওয়া
ছবি: সংগৃহীত
আর কয়েক ঘণ্টা পরই টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি হারলে বাংলাদেশের সেমির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ হেরে ব্যাক ফুটে রয়েছে বাংলাদেশ। তাই আজ জিততে টাইগাররা মরিয়া থাকবে, এটাই স্বাভাবিক।
শনিবার রাত সাড়ে আটটায় ওয়েস্ট ইন্ডিজের ভিভিএস রিডার্স স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। তবে এই ম্যাচের সময় বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস এমনটাই জানিয়েছে। অ্যান্টিগার স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টায় খেলাটি শুরু হওয়ার কথা।
আবহাওয়া অফিস বলছে, ১০টার সময় ৪৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ১১টার সময় ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২টার সময় ৪৭ শতাংশ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অ্যাকু ওয়েদার। এদিন আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে।
.png)
এদিকে বাংলাদেশ-ভারত ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে এক পয়েন্ট করে পাবে দুই দল। সে ক্ষেত্রে দুই ম্যাচে ৩ পয়েন্ট হবে ভারতের। আর বাংলাদেশের হবে ১ পয়েন্ট। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে ৩ পয়েন্ট হবে বাংলাদেশের। তা হলেও টাইগারদের সেমির স্বপ্ন কঠিন হয়ে দাঁড়াবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খেলা
লিংক সফলভাবে কপি হয়েছে!