ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে দুই ক্রিকেটারকে ছাড়া পরিকল্পনা সাজাতে বললেন গিলক্রিস্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৯, ২৩ জুন ২০২৪
যে দুই ক্রিকেটারকে ছাড়া পরিকল্পনা সাজাতে বললেন গিলক্রিস্ট
কোলাজ- ডেইলি বাংলাদেশ

গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে সুপার এইটে পা রেখেছিল বাংলাদেশ দল। ২০০৭ সালের পর এমন পারফরম্যান্সে বেশ আশা জাগাচ্ছিল টিম টাইগার্স। তবে সুপার এইটে জয় তো দূরের কথা, লড়াই জমাতেই ব্যর্থ তারা। 

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলা বাংলাদেশের একমাত্র অর্ধশতক হয়ে আছে নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের ইনিংসটি। ঐ ইনিংস বাদ দিলে নামের প্রতি সুবিচার করতে পারেনি কোনো ব্যাটারই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪০ রান করা বাংলাদেশ ভারতের বিপক্ষে করেছে ১৪৬ রান। নয়টা বিশ্বকাপ খেলা বাংলাদেশ এখনও পড়ে আছে সেই ২০১০ সালের ক্রিকেটেই।

Advertisement

বাংলাদেশের এখন জুনিয়রদের নিয়েই সামনের দিকে তাকানো উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। তার ভাষায়, ‘বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া। তাদেরকে টানা খেলার সুযোগও দিতে হবে। কয়েকটা খারাপ পারফরম্যান্স গেলেই দল থেকে ছুঁড়ে ফেলা যাবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটি তাদের ঠিক করতে হবে। দলের নেতা কে হবে, কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে এসব ভাবার সময় এখন। মাহমুদউল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে। তাদেরকে ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা কর‍তে হবে বাংলাদেশের।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হেরেছে বাংলাদেশ। এটা আত্মবিশ্বাসের জন্য ভালো নয় বলে মত গিলির, ‘তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে হেরেছে সেটি দলের আত্মবিশ্বাসের জন্য ভালো নয়। হ্যাঁ, এটির জন্য তারা সুপার এইটে উঠতে পারেনি এমন নয়। কিন্তু এসব ম্যাচে জয় মানসিকতায় অনেক প্রভাব ফেলতে পারে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!