ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

শুরুতেই দুই উইকেট নেই উইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৭, ২৪ জুন ২০২৪
শুরুতেই দুই উইকেট নেই উইন্ডিজের
ছবি- সংগৃহীত

চলমান টি-২০ বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে শুরুটা ভালো হয়নি ক্যারিবীয়দের। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে দুই ওভারে দুই উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৩ ওভারে দুই উইকেটে ২২ রান।

অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে সুপার টস জিতে উইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কাইল মেয়ার্স ও শাই হোপ।

Advertisement

থিতু হওয়ার আগেই এ জুটিতে আঘাত হানেন মার্কো জানসেন। এতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন হোপ (০)।

পরে উইকেটে আসেন নিকোলাস পুরান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তার উইকেট ঝুলিতে ভরেন এইডেন মার্করাম। তার ঘূর্ণিতে টুর্নামেন্টে উড়তে থাকা পুরান সাজঘরের পথ ধরেন ১ রানেই।

শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে উইন্ডিজ। সেই চাপ সামলে দলকে এগিয়ে নিচ্ছেন কাইল মেয়ার্স ও রস্টন চেজ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!