ছয় উইকেট হারিয়ে মহাবিপদে আফগানরা
নবম টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে আফগানিস্তান। যেখানে প্রোটিয়াদের আগুনে বোলিংয়ে ছয় উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছে আফগানরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৬..৩ ওভারে ছয় উইকেটে ২৮ রান।
বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
.png)
ইনিংসের প্রথম ওভারেই এ জুটিতে আঘাত হানেন মার্কো জানসেন। এতে রানের খাতা খোলার আগেই স্লিপে রেজার তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।
উইকেটে এসে আশার আলো দেখান গুলবাদিন নাইব। তবে তিনিও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। তাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান জানসেন।
ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ইব্রাহিম (২) ও মোহাম্মদ নবি (০)। তাদের দুজনেরই স্ট্যাম্প উপরে ফেলেন কাগিসো রাবাদা।
প্রোটিয়াদের আগুনে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে আফগানরা। ইতোমধ্যে ছয় উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছে এশিয়ার দলটি।
তবে সেই চাপ সামলে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন করিম জানাত ও রশিদ খান।