ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোপা আমেরিকায় মেসির খেলা নিয়ে এলো দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১০, ২৮ জুন ২০২৪
কোপা আমেরিকায় মেসির খেলা নিয়ে এলো দুঃসংবাদ
লিওনেল মেসি

কােপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্টটির চলতি আসরে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে (কানাডা ও চিলি) সহজ জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নিজেদের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে এসেছে বড় দুঃসংবাদ। এই ম্যাচে মাঠের লড়াইয়ে নাও দেখা যেতে পারে লিওনেল মেসিকে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য নিয়ম রক্ষার। এই ম্যাচে হারলেও সমস্যা নেই তাদের। তাই পেরুর বিপক্ষে ম্যাচটিতে মেসিকে বিশ্রাম দিতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

Advertisement

কারণ চিলির বিপক্ষে ম্যাচে ইনজুরির শঙ্কা নিয়ে মাঠ ছেড়েছেন কাতার বিশ্বকাপজয়ী মেসি। যে কারণে তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচ। বরং অন্যদের সুযোগ দিতে চান। শুধু মেসি নন, শুরুর একাদশে আরও কয়েকটি বদল আসতে পারে। 

ক্রীড়া বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন জানিয়েছে, কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিতম্বের মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেন মেসি। চিলির বিপক্ষেও কাটেনি তার অস্বস্তি।

এ কারণে তাকে বিশ্রাম দেবেন বলে জানিয়েছেন কোচ স্কালোনি। ইএসপিএন জানিয়েছে, কোচ মেসিসহ শুরুর একাদশের কয়েক জনকে বিশ্রাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে কানাডার বিপক্ষে ম্যাচের পর মেসি বলেছিলেন, ‘প্রথম ম্যাচ চলাকালীন নিতম্বের মাংসপেশি শক্ত অনুভব হচ্ছিল। মাংসপেশি ছিড়ে যাওয়া বা থেতলে যাবার মতো কিছু মনে হয়নি। তবে খেলতে একটু অসুবিধা মনে হচ্ছিল। কোন সমস্যা ছাড়া ম্যাচ শেষ করতে পারায় বড় কিছু নয় বলেই মনে হয়েছে।’ 

পেরুর বিপক্ষে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে মায়ামির ঘরের মাঠ হার্ড রক স্টেডিয়ামে। দর্শকরা ঘরের মাঠে নিজ ক্লাবের খেলোয়াড় মেসিকে খেলতে না দেখে হতাশ হতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!