অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইকুয়েডর-মেক্সিকো। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে গেছে দুদল।
জিতলেই পরের রাউন্ড নিশ্চিত হবে এমন ম্যাচে শুরু থেকেই ইকুয়েডরের ওপর আধিপত্য বিস্তার করে মেক্সিকো। একের পর এক আক্রমণে উঠেও প্রতিপক্ষের ডেডলক ভাঙতে পারেনি ২০১৬ সালের কোপা চ্যাম্পিয়নরা। এতে গোলশূন্য ড্রয়ে প্রথমার্ধ শেষ করেছে দুই দল।
.png)
মেক্সিকো একাদশ: হুলিও গোন্সালেস ভেলা আলভিসু (গোলরক্ষক), হোর্হে সানচেস রামোস, সিজার মন্তেস, ইয়োহান ভাসকেস ইবারা, হেরার্দো আর্তিজা, অরবেলিন পিনেদা, লুইস রোমো, লুইস চাভেজ, সেজার হুয়ের্টা, সান্তিয়াগো গিমেনেজ ও জুলিয়ান কুইনোনেস।
ইকুয়েডর একাদশ: আলেক্সান্ডার ডোমিনগুয়েজ (গোলরক্ষক), অ্যাঞ্জেলো প্রেসিয়াদো, ফেলিক্স এডুয়ার্ডো টরেস কাইসেডো, উইলিয়াম জোয়েল পাচো টেনোরিও, পিয়েরো ইঙ্কাপিয়ে, আলান ফ্রাঙ্কো, মোইসেস কাইসেডো, কেন্ড্রি পেজ, জেরেমি লিওনেল সারমিয়েন্টো, কেভিন রদ্রিগেস ও এনার ভ্যালেন্সিয়া।