এই ক্যাচটাই মূলত শিরোপা জয়ের টার্নিং পয়েন্ট ছিল বলে মনে করেন অনেকেই। তবে সেই ক্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক আছে। অনেকেই বলছেন, ক্যাচটি নেয়ার সময় বাউন্ডারির রশি ঢেকে রাখা কুশনে পা লেগেছিল ফিল্ডারের। তবে এবার সূর্যর পক্ষ নিয়ে সাফাই গাইলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার শন পোলক।
ফাইনাল ম্যাচটিতে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৬ রান। হার্দিক পান্ডিয়ার করা প্রথম বলে উড়িয়ে মারেন মিলার। লং অফে লাফিয়ে দাঁড়িয়ে থাকা সূর্যকুমার ক্যাচটি লুফে নেন। এই ক্যাচই মূলত ম্যাচের ভাগ্য গড়ে দেয় ভারতের। পরের হিসেবটা সবারই জানা।
.png)
ক্যাচটি নিয়ে সেদিন ধারাভাষ্য দিতে মাঠে থাকা পোলক বলেছেন, ‘ক্যাচটা একদম ঠিক ছিলো। কুশনটা সরেছে, কিন্তু সেটা খেলারই অংশ ছিলো। সূর্যর এটা নিয়ে কিছু করার নেই। সে কুশনে দাঁড়ায়নি। দুর্দান্ত দক্ষতা দেখিয়েছে।’
এই ক্যাচ নিয়ে কোন প্রশ্ন না তুললেও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বলেছিলেন, তৃতীয় আম্পায়ার একটু দ্রুতই সিদ্ধান্ত দিয়েছেন।
এই ক্যাচটি নিয়ে কথা বলেছেন সূর্য নিজেও। ইএসপিএন ক্রিকইনফোকে এই বাপারে তিনি বলেন, ‘যখন আমি বলটা ভেতরে পাঠালাম এবং ক্যাচ নিলাম, আমি জানতাম দড়ি স্পর্শ করনি। আমি সতর্ক ছিলাম যাতে পা লাইন স্পর্শ না করে। এবং আমার পা সেটা স্পর্শ করেনি। আমি জানতাম এটা বৈধ ক্যাচ। কিন্তু এটা যদি নিতে না পারতাম তাহলে ছক্কা হয়ে যেত। সমীকরণে ৫ বলে ১০ রানের হয়ে যেত।’