ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে জায়গা পেলেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫০, ১ জুলাই ২০২৪
আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে জায়গা পেলেন যারা
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের পর্দা নেমেছে। ২৯ জুন ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। এর মধ্যে দিয়ে পর্দা নেমেছে কুড়ি ওভারের মহাযজ্ঞের।

এবারের আসরে দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে একাদশ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে সবচেয়ে বেশি ছয়জন ভারতের। তবে প্রথমবার ফাইনালে খেলা দক্ষিণ আফ্রিকার কেউই জায়গা পাননি।

ভারত ছাড়াও আইসিসির একাদশে আছেন আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার। আর ঘোষিত স্কোয়াডের ১২তম ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া।

Advertisement

একনজরে দেখে নিন আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশ-

রোহিত শর্মা (ভারত), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), সূর্যকুমার যাদব (ভারত), মার্কোস স্টোনিস (অস্ট্রেলিয়া), হার্দিক পান্ডিয়া (ভারত), অক্ষর প্যাটেল (ভারত), রশিদ খান (আফগানিস্তান), জাসপ্রিত বুমরাহ (ভারত), আর্শদীপ সিং (ভারত) ও ফজলহক ফারুকী (আফগানিস্তান)।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!