ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘যখন আক্রমণাত্মক খেলা দরকার, তখন খেলেছে রক্ষণাত্মক’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫৫, ২ জুলাই ২০২৪
‘যখন আক্রমণাত্মক খেলা দরকার, তখন খেলেছে রক্ষণাত্মক’
ফাইল ফটো

সদ্য শেষ হওয়া নবম টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভালো করলেও সুপার এইটে ব্যর্থ বাংলাদেশ। কন্ডিশন বিবেচনায় অবশ্য দলকে বিশ্বকাপে ভালো খেলার সার্টিফিকেট দিলেও আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের হারে মোটেও সন্তুষ্ট হতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার বোর্ড সভা শেষে এমন ইঙ্গিতই দিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি বসের কথায়, আমরা আফগানিস্তানের সাথে যখন রক্ষণাত্মক খেলার কথা, তখন আক্রমণাত্মক খেলেছি। আর যখন আক্রমণাত্মক খেলার কথা তখন রক্ষণাত্মক খেলেছি।

পাপন বলেন, ‘একবারেই মূল কিছু জিনিস আছে। একটা হচ্ছে কোচের রিপোর্ট। সেটা চাওয়া হয়েছে যেকোনো সময় পেয়ে যাবো। আরেকটা হল, টিম ম্যানেজারের রিপোর্ট। সেটাও আমরা পাইনি। এই দুইটা পাওয়ার পরে আমরা কোচিং স্টাফ ও অধিনায়কের সঙ্গে বসি। কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গেও বসি। তো এখন পর্যন্ত এগুলোর একটাও হয়নি। এখন দর্শক হিসেবে আমার যেটা মনে হয়েছে তা বললাম।’

Advertisement

তবে তিনি বলেন , আমি একটা ব্যাপারের উত্তর দিতে পারছি না। সেটা হল আমাদের অধিনায়ক বলেছে ৩ উইকেট পড়ার পর তারা চেষ্টা করেনি। এটা গ্রহণযোগ্য না। কিন্তু আমি যতক্ষণ খেলা দেখেছি ততক্ষণ এমনটা মনে হয়নি। যতক্ষণ পর্যন্ত তাওহীদ হৃদয় ছিল, ততক্ষণ ওরা চেষ্টা করেছে। মাহমুদউল্লাহ ও রিশাদ বোলার রশিদ খানকে ছয় মারতে গিয়ে আউট হয়েছে।

আমরা প্রথম থেকেই বলছি, ওর (অধিনায়ক নাজমুল হোসেন শান্ত) এই কথার সঙ্গে আমরা একমত না। এটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। ১২ ওভার পর্যন্ত (আফগানিস্তানের বিপক্ষে) আমাদের লড়াই করা উচিত ছিল। দেখলাম, যখন রক্ষণাত্মক খেলার দরকার ছিল তখন মেরে খেলেছে। আর যখন মেরে খেলার দরকার ছিল তখন রক্ষণাত্মক খেলেছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!