ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পদত্যাগ করতে সাহস লাগে, কোচকে সাবেক খেলোয়াড়ের খোঁচা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫৯, ৭ জুলাই ২০২৪
পদত্যাগ করতে সাহস লাগে, কোচকে সাবেক খেলোয়াড়ের খোঁচা
ছবি- সংগৃহীত

সবশেষ আসরের চ্যাম্পিয়ন ছিল ইতালি। স্বাভাবিকভাবেই এবারেও তারা ফেভারিট ছিল। কিন্তু শেষ ষোলোর লড়াই থেকে বিদায় নিয়েছে তারা। এরপর থেকে সমালোচিত হচ্ছে দলটি। এবার কোচ লুসিয়ানো স্পালেত্তির প্রকল্প শেষ হয়ে গেছে বলে তাকে সতর্ক করেছেন দেশটির বিশ্বকাপজয়ী তারকা আলেসান্দ্রো আলতোবেলি।

জার্মানিতে চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে আলবেনিয়া, স্পেন, এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ড্র করে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল আজ্জুরিরা। 

তবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পড়শি দেশ সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় সবশেষ আসরের চ্যাম্পিয়নরা।

Advertisement

সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায়ের পর ইতালি জাতীয় দলের হতাশাজনক পারফরমেন্সে তীব্র নেতিবাচক সমালোচনা চলছে। এমন সময়ই ১৯৮২ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে গোল করা ফরোয়ার্ড তীব্র সমালোচনা করেছেন কোচের।

শেষ ষোলো থেকে বিদায়ের প্রতিক্রিয়ায় নিজ দেশের ভার্জিলিও স্পোর্টসকে আলতোবেলি বলেন, ‘আমাদের আরো কিছু করা উচিত ছিল। এ জন্য আমরাই দায়ী। আমরা শেষ সেকেন্ডে গোল করে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলাম। তারপর শেষ ষোলোর লড়াইয়ে আমাদের বিপক্ষে সুইজারল্যান্ডেরই আধিপত্য ছিল। ওরা ভালো দল। তারপরও তাদের আমরা হারাতে না পারলে কিছু প্রশ্নের উত্তর পাওয়া দরকার। এক কথায় এর বেশিরভাগ দায় স্পালেত্তির।’

তার মানে কি দাঁড়ায় সাবেক নাপোলি ও মিলান বসের পদত্যাগ করা উচিত ছিল? ‘অনেক কোচ তা করেননি। করেন না। কারণ, পদত্যাগ করতে সাহস লাগে। কোচ দায়িত্ব চালিয়ে যেতে চান। যদিও তার যে প্রকল্প তা শেষ। দল জিতলে কোচের প্রশংসা করা হয়। হারলে তাকে সমালোচনাও মেনে নিতে হয়।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!