ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মিথিলা মারা গেছেন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৪, ৮ জুলাই ২০২৪
মিথিলা মারা গেছেন
মিথিলা আক্তার- ফাইল ফটো

বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় মিথিলা আক্তার মারা গেছেন। রোববার রাতে মাত্র ২৩ বছর বয়সে তার মৃত্যু হয়।

সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিবৃতিতে বাফুফে জানায়, দীর্ঘদিন ধরে লিভার ও শ্বাসকষ্ট জটিলতায় ভুগছিলেন মিথিলা।

Advertisement

ফুটবলার মিথিলা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিনসহ বাফুফের অন্যান্য কর্মকর্তারা।

বাফুফে সূত্রে জানা গেছে, মিথিলা বাফুফের নিয়মিত নারী ক্যাম্পের খেলোয়াড় ছিলেন না। বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও ১৬ দলে খেলেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!