ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘প্রেম শেষ, আর চাই না’, কাকে ইঙ্গিত করে বললেন মিথিলা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮, ২৩ জুন ২০২৪
‘প্রেম শেষ, আর চাই না’, কাকে ইঙ্গিত করে বললেন মিথিলা
ফাইল ছবি

অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা বর্তমানে পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কখনো ‘বাজি’ সিরিজে সাংবাদিক হয়ে সত্যের খোঁজে বেরিয়ে পড়ছেন, আবার কখনো ওপার বাংলার ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ সিনেমার রহস্যে জড়িয়ে পড়ছেন। এর মধ্যেই তিনি জানালেন ‘লাভ স্টোরি’ ঠিক মন বসছে না তার।

আগামী ৫ জুলাই থেকে ভারতের সিনেমা হলে দেখা যাবে দুলাল দে পরিচালিত ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’। এই সিনেমাতেই নার্সের ভূমিকায় অভিনয় করছেন মিথিলা। রহস্যধর্মী ছবি। তাই চরিত্র নিয়ে বিশেষ কিছু বললেন না অভিনেত্রী।

সম্প্রতি তিনি জীবনের প্রেম কাহিনি নিয়েও মুখ খুলেছেন। একসময় বাংলাদেশে চুটিয়ে প্রেমের সিনেমায় অভিনয় করেছেন মিথিলা। এখন কি জেনেবুঝেই ‘লাভ স্টোরি’ এড়িয়ে চলছেন? প্রশ্ন শুনে অভিনেত্রীর উত্তর, ‘হ্যাঁ, হয়ে গেছে। প্রেম শেষ, আর চাই না।’

Advertisement

এদিকে চরকি প্ল্যাটফর্মের ‘বাজি’ ওয়েব সিরিজে বহুদিন পর তাহসানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন মিথিলা। সেই প্রসঙ্গে মিথিলা বলেন, ‘একটা লম্বা সময় পার করেছি একসঙ্গে। আমাদের দেখে দেখে মানুষের অভ্যাস হয়ে গেছে। আমরা একসঙ্গে এত কাজ করেছি। আমার মনে হয় সেই জন্যই আবার যখন অনস্ক্রিনে ব্যাক করেছি, মানুষ এতটা এক্সাইটেড।’

প্রেমিকার চরিত্রে প্রচুর অভিনয় করেছেন মিথিলা। অভিনেত্রী মনে করেন, এটা হয়তো তাকে ‘গার্ল নেক্সট ডোর বা পাশের বাড়ির মেয়ে’র মতো দেখতে বলে। এখন আর এমন চরিত্র মিথিলাকে টানে না। সেই কারণেই গতানুগতিক প্রেমের গল্পকে এড়িয়ে চলছেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘প্রেমের গল্পে অভিনয় করতে চাই, কিন্তু সেই গল্প ইন্টারেস্টিং হতে হবে। তাতে আমার চরিত্রও অন্যরকম হতে হবে। পাশের বাড়ির মেয়ের বাইরে অন্য কিছু… তাহলে করবো।’

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!