[ খেলা ]
ক্ষমা চাইলেন ক্রুস, মহানুভবতার পরিচয় দিলেন পেদ্রি
ছবি- সংগৃহীত
ইউরো কাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিক জার্মানি। জমজমাট ম্যাচটিতে ভালো শুরু করেছিলেন স্প্যানিশ তারকা পেদ্রি। কিন্তু ম্যাচটির শুরুতেই বাজে ট্যাকেলের শিকার হয়ে মাঠ ছাড়েন। সেই ইনজুরিতে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। এদিন তাকে ফাউল করেছিলেন টনি ক্রুস।
বিদায় বেলাতে পেদ্রিকে ফাউলের জন্য ক্ষমা চেয়েছেন জার্মান গ্রেট ক্রুস। এদিন ম্যাচ শেষে ক্রুসই পেদ্রির কাছে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছিলেন।
পেদ্রিও ক্রুসের ভালোবাসা ও ক্ষমাপ্রার্থনায় সিক্ত হয়ে রিয়াল মাদ্রিদ এই কিংবদন্তিকে ধন্যবাদ জানিয়েছেন।
.png)
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ২১ বছর বয়সী লেখেন, ‘ক্রুস, তোমার খুদেবার্তার জন্য ধন্যবাদ। এটা ফুটবল খেলা এবং এখানে এমন কিছু হতেই পারে। তোমার ফুটবল অধ্যায় সবার মনে থাকবে।’
পেদ্রি দলের হয়ে সেমিফাইনাল ও ফাইনাল খেলতে না পারলেও জার্মানিতে থেকে দলকে উৎসাহ যোগাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!