ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে যে বিষয়ে পিছিয়ে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৯, ১১ জুলাই ২০২৪
ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে যে বিষয়ে পিছিয়ে কলম্বিয়া
ফাইল ছবি

কানাডাকে হারিয়ে আগেই চলমান কোপা আমেরিকার ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে উরুগুয়েকে হারায় কলম্বিয়া। এর মধ্য দিয়ে কোপা আমেরিকার ৪৮তম আসরের দুই ফাইনালিস্টও চূড়ান্ত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) শিরোপা জয়ের মিশনে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের হার্ডরক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা লড়াই করবে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬তম শিরোপা জয়ের লক্ষ্যে। বিপরীতে ২০০১ সালে প্রথম কোপা জেতা কলম্বিয়ার লড়াই হবে দ্বিতীয় শিরোপার জন্য। 

চলমান কোপার দুই ফাইনালিস্টই এখন পর্যন্ত অপরাজিত। তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ পর্বের তিন ম্যাচ এবং নক আউট পর্বের দুই ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিয়েছে। অন্যদিকে কলম্বিয়া গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে অপরাজিত।

Advertisement

আলবিসেলেস্তেদের বিপক্ষে হাইভোল্টেজ এই ম্যাচে নামার আগে দুশ্চিন্তার ভাঁজ কলম্বিয়ান কোচ ন্যাস্টর লরেঞ্জোর কপালে। দলের সেরা দুই তারকাকে কোপা আমেরিকার প্রেস্টিজিয়াস ম্যাচে পাওয়া হচ্ছে না তার।

বৃহস্পতিবারের (১১ জুলাই) সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে কার্ড নিষেধাজ্ঞায় পড়েছেন কলম্বিয়ান রাইটব্যাক ড্যানিয়েল মুনোজ। আর ইনজুরির কারণে ফাইনাল মিস করতে পারেন মিডফিল্ডার রিচার্ড রিওস। প্রথমার্ধেই দুই হলুদ কার্ড হজম করেছিলেন মুনোজ।

ম্যাচের ৪৪ মিনিটে উরুগুয়ের ম্যানুয়েল উগার্তেকে মেজাজ হারিয়ে কনুই দিয়ে ধাক্কা দেন মুনোজ। এরপরই তাকে লাল কার্ড দেখান রেফারি। এ অবস্থায় ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার আগে এদিক থেকে কিছুটা পিছিয়েই থাকছে কলম্বিয়া।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!