ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উরুগুয়ের বিপক্ষে কোনোমতে হার এড়িয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:০৮, ১৪ জুলাই ২০২৪
উরুগুয়ের বিপক্ষে কোনোমতে হার এড়িয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
ছবি- সংগৃহীত

মার্কিন মুল্লুকে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিততে মুখিয়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এ লক্ষ্যে সোমবার ভোরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। অন্যদিকে লিওনেল মেসিদের দেশের মেয়েরা উরুগুয়েকে নিজেদের দেশে ডেকে এনে ফিফা প্রীতি ম্যাচ খেলছে।

দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে জয় পায়নি আর্জেন্টিনা। কোনোমতে হার এড়িয়ে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। শেষ পর্যন্ত দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনার মেয়েরা।

প্রথম ম্যাচে আর্জেন্টিনার মেয়েদের ২-০ গোলে হারিয়েছিলো উরুগুয়ে। দুটি গোলই আর্জেন্টিনা হজম করেছে প্রথমার্ধে এবং দুই মিনিটের ব্যবধানে। ৪৪তম মিনিটে এগিয়ে যাওয়া উরুগুয়ে পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে।

Advertisement

দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেও পারেনি মেসিদের দেশের মেয়েরা। এগিয়ে গিয়ে গোলও ধরে রাখতে পারেনি।

৫৪তম মিনিটে পেরেইরা গোল করেছিলেন। উরুগুয়ে ম্যাচে সমতা আনে ৬৮তম মিনিটে অ্যাকুইনোর গোলে। উরুগুয়ে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল। তবে পারেনি। আর্জেন্টিনা হার এড়িয়ে মাঠ ছেড়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!