ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কোপা আমেরিকা - ২০২৪

ডি মারিয়াকে রেখেই শিরোপার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৬, ১৫ জুলাই ২০২৪
ডি মারিয়াকে রেখেই শিরোপার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা
ছবি- সংগৃহীত

অপেক্ষার পালা শেষ। কিছুক্ষণ পরই শুরু হবে কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালের। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ২৩ বছর পর ফাইনালে ওঠা কলম্বিয়া। ম্যাচটিতে যে জমজমাট লড়াই হবে, তা অনুমেয়।

সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। আর খেলা দেখাবে টি-স্পোর্টস।

শিরোপার মঞ্চে আর্জেন্টিনার হয়ে আজই শেষ ম্যাচ খেলবেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তাকে নিয়ে একাদশ সাজিয়েছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। ম্যাচটিতে ৪-৪-২ ফরম্যাশনে খেলবে আর্জেন্টিনা।

Advertisement

অন্যদিকে জেমস রদ্রিগেজ ও করদেবাদের নিয়ে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে কলম্বিয়া। তারা খেলবে ৪-২-৩-১ ফরম্যাশনে।

আর্জেন্টিনা একাদশ: ইমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

কলম্বিয়া একাদশ: ক্যামিলো ভার্গাস (গোলরক্ষক), সান্তিয়াগো আরিয়াস, সান্তিয়াগো আরিয়াস, ডেভিনসন স্যানচেজ, জোহান মোজিকা, রিচার্ড রিওস, জেফারসন লের্মা, ঝন আরিয়াস, জেমস রদ্রিগেজ, লুইস দিয়াজ ও জন করদোবা।
 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!