মায়ামির হার্ড স্টেডিয়ামে কোপা আমেরিকার ৪৮তম আসরে মুখোমুখি দুদল। যেখানে ম্যাচের ৬৬তম মিনিটে বদলি করা হয় মেসিকে। তার বদলি হিসেবে নেমেছেন নিকোলাস গঞ্জালেস। কান্নাভেজা চোখে মেসি বিদায় জানালেন মাঠকে।
🚨🇦🇷 Leo Messi, subbed off due to injury and crying on the bench. pic.twitter.com/zLTD7T8pbY
— Fabrizio Romano (@FabrizioRomano) July 15, 2024
.png)
ম্যাচের ৩৭তম মিনিটেই মূলত ইনজুরিতে পড়েন মেসি। আক্রমণে যাওয়ার পরেই তাকে কড়া ট্যাকেল করেন কলম্বিয়ার রাইটব্যাক সান্তিয়াগো আরিয়াস। কড়া ট্যাকেলের পর সেখানেই গোড়ালি মচকায় লা পুলগার।
এরপরেই ব্যাথানাশক দিয়ে সাময়িক চিকিৎসা চলে মেসির। খেলায়ও ফিরে আসেন খানিক পরেই। প্রথমার্ধ শেষ করেছেন সতর্কভাবেই।
এ প্রতিবেদন খেলা পর্যন্ত ৮০ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি দুই দলে কেউই।