ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোপা আমেরিকা জিতে মেসির ৩ পোস্ট, কোনটাতে কী বললেন তিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১১, ১৬ জুলাই ২০২৪
কোপা আমেরিকা জিতে মেসির ৩ পোস্ট, কোনটাতে কী বললেন তিনি
লিওনেল মেসি

কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ১৬তম বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচের ৬৩ মিনিটের খেলা চলাকালীন সময় কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজের কাছ থেকে বল নিতে যাওয়ার সময় হঠাৎ করেই মাঠে পড়ে যান লিওনেল মেসি।

কিছুতেই আর উঠতে পারছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক। এ সময় ব্যথায় রীতিমতো কাতরাচ্ছিলেন তিনি। চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে এই ফুটবল মহাতারকাকে সারিয়ে তোলার চেষ্টা করলেও সফল হননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মাঠ ছাড়েন মেসি।

একপর্যায়ে মেসিকে হতাশায় কাঁদতেও দেখা গেছে। তবে শিরোপা নির্ধারণী ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর পর ১১২ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। তার গোলেই কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

Advertisement

মার্টিনেজ গোলটি করেই ছুটে যান মেসির কাছে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন তাকে। কান্নারত মেসির মুখে ফোঁটে হাসি। যে হাসি ছিল বেদনা ভোলার। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গড়ানো হাইভোল্টেজ ম্যাচটি শেষে কোনো বক্তব্য দেননি আর্জেন্টাইন অধিনায়ক।

তবে সতীর্থ ও পরিবারের মানুষদের সঙ্গে উদযাপন শেষ করে অনেক পরে নিজের চোট, আবেগ আর অন্যান্য বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। এছাড়া উদযাপনের কিছু ছবিও শেয়ার করেন মেসি।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে একে একে তিনটি পোস্ট করেন আর্জেন্টাইন মহাতারকা। কোপা জয়ের পর প্রথম পোস্টে তিনি দুই হাতে কোপা আমেরিকার দুটি ট্রফি নিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আরো একটি...।’ 

মেসি তার দ্বিতীয় পোস্টে পরিবারের সদস্যদের নিয়ে শিরোপা উদ্‌যাপনের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘পরিবার।’ এরপর ভালোবাসার একটি ইমোজি দিয়ে লেখাটা আরেকটি বাড়িয়েছেন, ‘সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’

আর্জেন্টাইন কাপ্তান তার তৃতীয় পোস্টটিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের চোটের অবস্থা জানিয়েছেন। তার সেই পোস্টের শুরুটা ছিল এ রকম, ‘কোপা আমেরিকা শেষ। প্রথমেই আমি আমাকে দেয়া বার্তা আর অভিনন্দনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

নিজের ইনজুরির বিষয়টি নিয়ে মেসি লিখেন, ‘আমি ঠিক আছি। ঈশ্বরকে ধন্যবাদ। আশা করছি, দ্রুতই আমি মাঠে ফিরতে পারব এবং আমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা উপভোগ করব।’

মেসি সবশেষে প্রিয় সতীর্থ আনহেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডি আর তার নিজের মতো ক্যারিয়ার সায়াহ্নে এসে দাঁড়ানো খেলোয়াড়দের কথা বলেছেন, ‘ফিদেও (দি মারিয়া) আমাদের ছেড়ে গেছে। কিন্তু আমরা আরেকটি কাপ জিতেছি। এ কারণে আমি খুব খুশি। বড় ব্যাপার হচ্ছে, তার মতো ওতা ও আমি-আমরা বিশেষ রোমাঞ্চ নিয়ে অনুভব করছি।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!