ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অলিম্পিকে এবার ব্রাজিল কিংবদন্তির ৫ লাখ ইউরো চুরি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১১, ২৭ জুলাই ২০২৪
অলিম্পিকে এবার ব্রাজিল কিংবদন্তির ৫ লাখ ইউরো চুরি
ছবি- সংগৃহীত

ক’দিন আগেই প্যারিসে অলিম্পিকে মাঠে নামার আগে ভয়াবহ ডাকাতির কবলে পড়েছিলেন আর্জেন্টাইন তারকা থিয়েগো আলমাদা। যেখানে প্রায় ৬৪ লাখ টাকার সম্পদ হারিয়েছেন তিনি। এবার প্যারিসে বড় চুরির শিকার হয়েছেন ব্রাজিল কিংবদন্তি ফুটবলার জিকো।

প্যারিস অলিম্পিক গেমসে উদ্বোধনের আগেই ঘটছে নানান অপ্রীতিকর ঘটনা। সেলেসাওদের হয়ে দুইবার বিশ্বকাপ খেলা জিকোর গাড়ি থেকে চুরি গেছে ৫ লাখ ইউরোসহ আরো মূল্যবান মালামাল। এ নিয়ে জিকো অভিযোগ করেছেন প্যারিস পুলিশের কাছে।

এ দুর্ঘটনা ঘটেছে শুক্রবার। ৭১ বছর বয়সী জিকো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। অসাবধানতাবশত জিকো তার গাড়ির জানালা খোলা রেখেছিলেন। কোনো এক স্থানে কিছুক্ষণ গাড়ি থামিয়ে রাখার পর চোর নিয়ে গেছে তার অর্থসহ অন্যান্য জিনিসপত্র। 

Advertisement

তবে জিকোর ঘনিষ্ঠ সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, চুরি যাওয়া অর্থের পরিমাণ অতিরঞ্জিতও হতে পারে।

শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হয় প্যারিস অলিম্পিকের ব্যতিক্রমী উদ্বোধনী অনুষ্ঠান। তবে এর দুই দিন আগেই শুরু হয়েছে মাঠের লড়াই। ফুটবল, রাগবির পর আরচারিও শুরু হয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ/এমএস
ট্যাগ: অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!