ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এশিয়া কাপে ভারতের অষ্টম নাকি শ্রীলংকার প্রথম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১২, ২৭ জুলাই ২০২৪
এশিয়া কাপে ভারতের অষ্টম নাকি শ্রীলংকার প্রথম
ছবি- সংগৃহীত

নবম এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি স্বাগতিক শ্রীলংকা। এ নিয়ে টানা দ্বিতীয়বার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুদল। আগের আসরের ফাইনালেও এই দুই দল মুখোমুখি হয়েছিল।

চলমান আসরের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে গুঁড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে উড়ন্ত ভারত। আর পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শিরোপা মঞ্চে পা রেখেছে লঙ্কানরা।

শুক্রবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে লঙ্কানরা। ডাম্বুলায় পাকিস্তানের দেওয়া ১৪১ রানের লক্ষ্যে নেমে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। টুর্নামেন্টে এটি তাদের টানা চার জয়। সমান জয়ে ফাইনালে তাদের সঙ্গী হয়েছে ভারতও।

আজ সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা। ম্যাচটি গড়াবে পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। খেলাটি শুরু হবে সন্ধ্য সাড়ে ৭টায়।

এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭ বার শিরোপা ঘরে তুলেছে ভারত। বাকি একবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এছাড়া বাকি কোনো দলই শিরোপা জয়ের স্বাদ পায়। শ্রীলংকা শিরোপা মঞ্চে গেলেও উৎসব করতে পারেনি। তবে ঘরের মাঠে এবার শিরোপা উৎসব করতে মরিয়া লঙ্কানরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!