ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন অলিম্পিক চ্যাম্পিয়ন মার্তিনেঙ্গি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৮, ২৯ জুলাই ২০২৪
১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন অলিম্পিক চ্যাম্পিয়ন মার্তিনেঙ্গি
১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের নতুন অলিম্পিক চ্যাম্পিয়ন নিকোলো মার্তিনেঙ্গি। ছবি: সংগৃহীত

১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে টানা দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যাডাম পিটিকে পেছনে ফেলে সোনা জিতেছেন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি।

প্যারিসে রোববার ফাইনালে আট বছর পর নতুন অলিম্পিক চ্যাম্পিয়ন পেল পুরুষ ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক। রিও ও টোকিওতে সোনাজয়ী পিটি পেয়েছেন রুপা। পিটির সমান সময় নিয়ে যৌথভাবে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের নিক ফিঙ্কও।

১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকের বিশ্ব রেকর্ডের মালিক ব্রিটিশ তারকা পিটি আজ সময় নিয়েছেন ৫৯.০৫ সেকেন্ড। সমান সময় নিয়েছেন ফিঙ্কও। মার্তিনেঙ্গি সময় নিয়েছেন ৫৯.০৩ সেকেন্ড।

Advertisement

সাঁতারে আজ আর কোনো পদকের ইভেন্ট নেই। তিনটি ইভেন্টের সোনা পেয়েছেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইতালির প্রতিযোগিরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!