ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক

সাঁতারে ঝড় তুললেন কানাডিয়ান তরুণী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪২, ৩০ জুলাই ২০২৪
সাঁতারে ঝড় তুললেন কানাডিয়ান তরুণী
কানাডিয়ান সাঁতারু সামার ম্যাকিনটোশ। ছবি: সংগৃহীত

প্যারিস অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা জিতেছেন কানাডিয়ান সাঁতারু সামার ম্যাকিনটোশ। 

সোমবার প্যারিসের লা ডিফেনস অ্যারেনার ফাইনালে ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা জিতেছেন সামার ম্যাকিনটোশ।

১৭ বছর বয়সী এই কানাডিয়ান সাঁতারু সময় নিয়েছেন ৪ মিনিট ২৭.৭১ সেকেন্ড। এটি অবশ্য তাঁরই গড়া বিশ্ব রেকর্ড (২০২৪ সালে ৪ মিনিট ২৪.৩৮ সেকেন্ড) এবং কাতিনকা হসজুর অলিম্পিক রেকর্ড (রিওতে ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড) থেকে ধীর।

Advertisement

সাঁতারের এই ইভেন্টে ৪ মিনিট ৩৩.৪০ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন যুক্তরাষ্ট্ররে কেটি গ্রিমস। আর ৪ মিনিট ৩৪.৯৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের ফ্রেয়া কোলবার্টের।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!