[ খেলা ]
আরচ্যারিতে প্রথম রাউন্ডেই সাগরের বিদায়
সাগর ইসলাম
প্যারিসে চলছে অলিম্পিক গেমস। যেখানে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ১/৩২ স্টেজে ইতালিয়ান আরচ্যার মারিও নেসপোলির কাছে হেরেছেন বাংলাদেশি আরচ্যার সাগর ইসলাম।
পুরুষ ব্যক্তিগত ইভেন্ট পাঁচ সেটের হলেও ইনভলিডসে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথম তিন সেট ৬-০ সেট পয়েন্টে হারেন সাগর। আগেই ব্যবধান ৩-০ হওয়ায় বাকি দুই সেট আর খেলা হয়নি।
ইতালিয়ান মারিও টোকিও অলিম্পিকে রৌপ্যজয়ী। প্রথম সেটেই তার জাত চিনিয়েছেন। তিনটি তীরই দশ স্কোর করেছেন। সেখানে সাগরের স্কোর ৮, ৯ ও ১০।
দ্বিতীয় সেটে মারিও একটু খারাপ করেন। তিনি ৩ শটে ২৭ করেন। সাগর করেন ২৬। প্রথম দুই শটে দুই জনের সমান ১৭ ছিল। শেষ শটে সাগর ৯ আর নেসপোলি ১০ করলে দ্বিতীয় সেটেও হারেন সাগর।
ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেটে পয়েন্টের বিকল্প ছিল না বাংলাদেশের আরচ্যারের। তৃতীয় সেটে অলিম্পিকে পদকজয়ী আরচ্যার তেমন সুযোগ দেননি। ৯:৯ ও ১০ করে ২৯ নেন। সাগর ২৫ করলে বাংলাদেশের আরচ্যারির অলিম্পিক পথচলা শেষ হয়।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!