[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪
রেকর্ড গড়ে উগান্ডাকে সোনা এনে দিলেন চেপতেগেই
ছবি- সংগৃহীত
পুরুষদের অ্যাথলেটিকসে ১০ হাজার মিটার ইভেন্টে বিশ্বরেকর্ডটি আগেই গড়েছিলেন। বাকি ছিল অলিম্পিকে গড়ার। এবার সেটিও নিজের করে নিলেন উগান্ডার জশুয়া চেপতেগেই।
স্তাদে দে ফ্রান্সে প্রায় ৬৯ হাজার দর্শকের সামনে ২৬ মিনিট ৪৩.১৪ সেকেন্ডে দৌড় শেষ করে এ কীর্তি গড়েন জশুয়া।
এই ইভেন্টে ২৭ মিনিট ১.১৭ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের। ২০০৮ বেইজিং অলিম্পিকে বেকেলে গড়েছিলেন এ রেকর্ড।
.png)
ইথিওপিয়ার বেরিহু আরেগায়ুই রৌপ্য ও যুক্তরাষ্ট্রের গ্র্যান্ট ফিশার ব্রোঞ্জ পেয়েছেন।
প্রসঙ্গত, ছেলেদের ৫ হাজার মিটার দৌড়েরও বিশ্বরেকর্ডের মালিক চেপতেগেই।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!