২৭ বছর বয়সী এই অ্যাথলেট বৃহস্পতিবার রাতে ১৯.৭০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন লাইলস। সোনা জিতেছেন ১৯.৪৬ সেকেন্ডে দৌড় শেষ করা বতসোয়ানার লেতসিলে তেবেগো। দৌড় শেষে লাইলসকে হুইলচেয়ারে করে ট্র্যাক থেকে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের কেনেথ বেডনারেক ১৯.৬২ সময় নিয়ে রৌপ্যপদক জেতেন।
পরে ইনস্টাগ্রামে দেয়া পোস্টে লাইলস লিখেছেন, ‘২০২৪ অলিম্পিকে আমার যাত্রা শেষ। যেমন অলিম্পিকের স্বপ্ন আমি দেখেছি, এটা তেমন ছিল না, তবে অনেক আনন্দ পেয়েছি।’
.png)
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লাইলস বলেন, ‘মঙ্গলবার ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছি। খুব খারাপ লাগছিল। বুঝতে পারছিলাম এটা ১০০ মিটারে দৌড়ানোর ফল নয়। চিকিৎসকদের ঘুম থেকে তুলে পরীক্ষা করানোর পর দুর্ভাগ্যজনকভাবে জানা যায় আমি কোভিড পজিটিভ। অসুস্থতা অবশ্যই আমার পারফরম্যান্সকে প্রভাবিত করেছে। তবে সত্যি বলতে কোভিড নিয়েও ব্রোঞ্জ জেতায় নিজেকে নিয়ে আমি আরো বেশি গর্বিত।’
‘আমি জানতাম যদি আমি এখানে আসতে চাই এবং জিততে চাই। আমার কাছে শক্তি সঞ্চয়ের জন্য কোনো সময় ছিল না, গত তিন দিনের মধ্যে এটাই আমার সবচেয়ে ভালো দিন। আমি এখনও বলব না যে আমি শতভাগ ফিট। কিন্তু অবশ্যই বলব, আমি ৯০ থেকে ৯৫ শতাংশের কাছাকাশি ভালো অবস্থায় আছি।’- যোগ করেন লাইলস।
ইউএসএ ট্র্যাক অ্যান্ড ফিল্ড বলেছে, ২০০ মিটার স্প্রিন্টে চালিয়ে যাওয়ার জন্য লাইলসের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল। প্যারিস অলিম্পিকে গত দুই সপ্তাহে কমপক্ষে ১৯ জন ক্রীড়াবিদ করোনা পজিটিভ হয়েছেন।