টানা দুই বিশ্বকাপে ব্যর্থ হওয়ার ক্রিকেটের পাইপ লাইন শক্তিশালী করতে বাংলা টাইগার্স এবং এইচপির দিকে নজর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত তারই ধারাবাহিকতায় পাকিস্তানে গেছে দলটি।
এ সিরিজে অংশ নিতে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। দেশের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে তিনি বলেন, ‘আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। প্রতিটি দিনই চ্যালেঞ্জিং। প্রতিটি সিরিজ, প্রতিটি খেলা আমাদের নতুনভাবে শুরু করতে হয়। আমি মনে করি, সবকিছুই চ্যালেঞ্জিং।’
.png)
তিনি আরো বলেন, ‘এখন খুব একটা বাজে অবস্থায় নাই দেশের পরিস্থিতি। একটা অশান্তি ছিল দেখে আমাদের খেলা কিছুটা পিছিয়েছে। সাধারণত রাজনৈতিক কোন প্রভাব আমাদের ক্রিকেটে পড়ে না। ক্রিকেট ক্রিকেটের গতিতে এগিয়ে যায়।’
‘সবগুলো খেলাই আসলে। ওটার সাথে চ্যালেঞ্জের কোনও কথা না। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই। যখন আমরা যেখানে খেলতে যাই সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং।’- যোগ করেন বিসিবি নির্বাচক।
পাকিস্তান পৌঁছে দুইদিন অনুশীলন করবেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। এরপর ১৩ আগস্ট প্রথম আনঅফিসিয়াল টেস্টে পাকিস্তান শাহিনসের বিপক্ষে। ২০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
আগামী ২৬ আগস্ট তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। একদিন অনুশীলনের পর ২৮ আগস্ট দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের শেষ ম্যাচটি হবে ৩০ আগস্ট। সবকটি ম্যাচই হবে ইসলামাবাদে।