ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘বিসিবির সুযোগ-সুবিধা বেশিরভাগই ব্যবহৃত হয়নি’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫১, ১০ আগস্ট ২০২৪
‘বিসিবির সুযোগ-সুবিধা বেশিরভাগই ব্যবহৃত হয়নি’
নাজমুল আবেদীন ফাহিম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গণঅভ্যুত্থানের পর থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের খোঁজ নেই। তিনি কোথায় আছেন, সেটিও বলা যাচ্ছে না। তার সরকারের পতনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নতুন উপদেষ্টার হাত নতুন স্বপ্ন দেখছেন ক্রীড়াঙ্গনের অনেকেই। যে তালিকায় এবার যুক্ত হলেন দেশের বর্ষীয়ান কোচ নাজমুল আবেদীন ফাহিম।

শনিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের খ্যাতিমান এই কোচ বলেন, ‘যেটা বাইরে থেকে অনেকেই মনে করে, এর জাঁকজমক দেখে মনে করে বিসিবি হয়তো দারুণ একটা অর্গানাইজেশন। কিন্তু আমার মনে হয়, বিসিবিতে যে সুযোগ সুবিধা ছিল তার বেশিরভাগই ব্যবহৃহ হয়নি। অনেক কারণেই হয়নি। অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণে হয়নি। তাই আমার মনে হয় এখানে পরিবর্তন আনা দরকার।’

সংকট সমাধানের কথা জানিয়ে তিনি আরো বলেন, ‘(পরিবর্তন হলে) আমাদের অনেক সংকটের সমাধান হতে পারে। এমনটা হলে ক্রিকেটে আমাদের ভালো করতে না পারার কোনো কারণ নেই। আমাদের অবস্থান এমন হওয়ার কথা নয় যে নেপালের সঙ্গে জিতব আর খুব খুশি হয়ে যাব। সে জায়গায় তো আমাদের থাকার কথা না এখন। কিন্তু হয়ে গেছে তো।’

Advertisement

এদিকে দায়িত্ব নেয়ার পরপরই আসন্ন টি-২০ বিশ্বকাপের আয়োজন নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেছেন, নারী টি-২০ বিশ্বকাপ আয়োজনের বিষয়টি আমার চোখে পড়েছে। আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি, এটা বাংলাদেশের বাইরে যাবে না।

তিনি বলেছেন, ‘দেশ গঠনের সময়ে যদি এ রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে। আমাদের সৌভাগ্য, ইউনূস স্যার আছেন সঙ্গে। আমাদের যেসব বিনির্মাণ করা প্রয়োজন, সচিবের কাছে কিছু কিছু শুনেছি। সেসব সংস্কারের জন্য আমরা রোববারেই বসব।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!