ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্যারিবীয় ক্রিকেটারের ছেলের হাতে অলিম্পিক সোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৩, ১০ আগস্ট ২০২৪
ক্যারিবীয় ক্রিকেটারের ছেলের হাতে অলিম্পিক সোনা
ছবি- সংগৃহীত

চলমান প্যারিস অলিম্পিকে ছেলেদের ৪০০ মিটার হার্ডলস দৌড়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের রাই বেঞ্জামিন। তার বেড়ে উঠা ক্রিকেট পরিবারে। বেঞ্জামিনের বাবা উইনস্টন বেঞ্জামিন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার। 

বাবার মতো বেঞ্জামিনও হতে চেয়েছিলেন ক্রিকেটার।ভালো ব্যাটিংও করতেন। কিন্তু হয়ে গেলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলেট।

শুক্রবার রাতে চিরপ্রতিদ্বন্দ্বী নরওয়ের কারস্টেন ওয়ারহোমকে হারিয়ে সোনা জিতেছেন রাই বেঞ্জামিন। তার টাইমিং ছিল ৫৬.৪৬ সেকেন্ড।

Advertisement

এর আগে টোকিও অলিম্পিকে রূপা জিতেছিলেন রাই। তাছাড়া ২০১৯ ও ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপা আর ২০২৩ সালে জিতেছিলেন ব্রোঞ্জ।

অ্যান্টিগুগায় জন্ম নেয়া রাইকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আসতে রাজি করান তার হাইস্কুলের অ্যাথলেটিকস কোচ। ওয়ান ইলেভেনের সময় তিনি নিউইয়র্ক থেকে অ্যান্টিগুগায় ফিরছিলেন।

টুইন টাওয়ারে হামলার ঘটনায় তাদের বিমান পুয়ের্তো রিকোয় জরুরি অবতরণ করে। এরপর সেখানে থেকে যান রাই। আর ২০১৯ সালে পান নাগরিকত্ব। 

উল্লেখ্য, রাইয়ের বাবা উইনস্টন বেঞ্জামিনের নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত ২১ টেস্টে ৬১ উইকেট এবং ৯৫ ওয়ানডেতে ১০০ উইকেট নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!