ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আরো এক ফাইনালে কেঁদে মাঠ ছাড়ল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫১, ১১ আগস্ট ২০২৪
আরো এক ফাইনালে কেঁদে মাঠ ছাড়ল ব্রাজিল
ফাইল ছবি

ব্রাজিলের ছেলেরা অলিম্পিক ফুটবলে স্বর্ণ জয়ের স্বাদ পেলেও এখন পর্যন্ত সে স্বাদ গ্রহণ করতে পারেনি মেয়েরা। এবার সেই স্বপ্ন পূরণের সুবর্ণ সুযোগ পেলেও তা অধরাই থেকে গেল সেলেসাওদের জন্য। প্যারিসে ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়বরণ করেছে তারা।

শনিবার (১০ আগস্ট) পার্ক দ্য প্রিন্সেসে বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনালে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। যেখানে ১-০ গোলে পরাজিত হয় সেলেসাওরা। ম্যাচে একমাত্র গোলটি করেন মেলোরি সোয়ানসন। 

এর মাধ্যমে মেয়েদের ফুটবলের ‘পেলে’ খ্যাত কিংবদন্তি ফরোয়ার্ড মার্তাকে সোনা ছাড়াই অলিম্পিক থেকে ফিরতে হয়েছে। এবার অবশ্য অলিম্পিক ফুটবলে ব্রাজিলের পুরুষ দল আসতে না পারলেও মেয়েরা দাপট দেখাচ্ছিল।

Advertisement

কিংবদন্তি মার্তার বিদায়কে স্বর্ণের প্রলেপ দিয়ে মুড়িয়ে দিতে চেয়েছিল ব্রাজিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। অলিম্পিকে নারীদের ফুটবলে সর্বোচ্চ স্বর্ণ জয়ের রেকর্ড আগেই ছিল যুক্তরাষ্ট্রের। এবার পঞ্চম স্বর্ণ জিতে সেটা আরও উঁচুতে নিল তারা।

এই নিয়ে তিনবার যুক্তরাষ্ট্রের কাছে ধরাশায়ী হলো ব্রাজিল। কাকতালীয় বিষয় হলো তিনবারই মাঠে ছিলেন মেয়েদের ‘পেলে’ খ্যাত মার্তা। কিংবদন্তি এই ফুটবলারের এটি ছিলো ক্যারিয়ারের শেষ ম্যাচ। বিদায় বেলাতেও তাকে হতে হলো হতাশ।

ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া গোলটি আসে ৫৫ মিনিটে। বক্সের ভেতর নিখুঁত শটে বল জালে জড়িয়ে আনন্দে ভাসেন সোয়ানসন। ব্রাজিল ম্যাচে ফেরার চেষ্টা বেশ ভালো কয়েকটি সুযোগ তৈরি করেছিল।

যুক্তরাষ্ট্রের গোলরক্ষকের দৃঢ়তায় বল জালে জড়াতে পারেনি ব্রাজিল। ম্যাচ হেরে হতাশায় ভেঙে পড়েন মার্তা। তাকে সান্ত্বনা দিতে এগিয়ে যান সতীর্থরা, প্রতিপক্ষের খেলোয়াড়রাও এসে মার্তাকে দিয়েছেন সান্ত্বনা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!