স্টোকসের চোটে যার নেতৃত্বে শ্রীলংকার বিপক্ষে খেলবে ইংল্যান্ড
দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ব্যাটিংকালে ইনজুরিতে পড়েন নর্দার্ন সুপারচার্জার্সের স্টোকস। ব্যাটিংয়ে দ্রুত সিঙ্গেল রান নিতে গিয়ে বাঁ-পায়ের ইনজুরিতে পড়েন তিনি। পরে দলের দুই স্টাফের কাঁধে হাত রেখে স্ক্যাচে ভর করে মাঠ ছাড়েন স্টোকস। স্ক্যান করানোর পর জানা যায়, হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটে পড়ায় ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন না।
আগামী ২১ আগস্ট থেকে ম্যানচেস্টারে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ইংল্যান্ড। পরের দুই টেস্ট শুরু হবে যথাক্রমে ২৯ আগস্ট ও ৬ সেপ্টেম্বর। সাদা পোশাকের সিরিজের জন্য ওলি পোপ ইংলিশদের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন।
ইসিবি এক বিবৃতিতে বলেছে, স্টোকস পাকিস্তানে শীতকালীন টেস্ট সফরে ফিরে আসার লক্ষ্য স্থির করেছেন। ৭ অক্টোবর থেকে মুলতানে শুরু হবে সিরিজ। আঙুলের চোটে শ্রীলংকা সিরিজ মিস করতে যাওয়া
জ্যাক ক্রাওলিো পাকিস্তান সফর দিয়ে দলে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন।
.png)
পোপের অধিনায়কত্বের অভিজ্ঞতা একেবারেই কম। ২০২১ সালের সেপ্টেম্বরে গ্ল্যামারগানের বিপক্ষে একটি মাত্র প্রথম শ্রেণীর ক্রিকেটে সারেকে নেতৃত্ব দিয়েছিলেন। পাকিস্তান সফরের আগে ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতে এবং ২০২৩ সালের সালের শুরুতে নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড একাদশের নেতৃত্ব দিয়েছিলেন।
তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্টোকসের বদলি হিসেবে কাউকে না নেয়ার সিদ্ধান্তের ফলে আপাতত ১৩ জনের স্কোয়াড থাকবে। সেক্ষেত্রে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া উইকেটরক্ষক-ব্যাটার জর্ডান কক্সের অভিষেক হতে পারে। এমনটি হলে তার ছয় নম্বরে ব্যাট করার সম্ভাবনা রয়েছে।