বাংলাদেশের বিপক্ষে ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে আমের জামালকে পাচ্ছে না পাকিস্তান। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। গত মে মাসে কাউন্টি ক্রিকেটে খেলার সময় পিটে চোট পেয়েছিলেন এ পেসার।
বাংলাদেশ সিরিজের আগে সেই চোটই দুঃসংবাদ হয়ে দেখা দিল। দলে রাখলেও পুরাপুরি ফিট না হওয়ায় ছেড়ে দেয়া হয়েছে তাকে। সোমবার (১৯ আগস্ট) এক বিবৃতি দিয়ে আমের জামালকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়ার কথা জানিয়েছে পিসিবি।
.png)
জাতীয় ক্রিকেট একাডেমিতে জামালকে রিকভারি করার পরামর্শ দেওয়া হয়েছে। ২৭ বছর বয়সী পেসারকে ছেড়ে দিয়ে পিসিবি গুরুত্ব দিয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনায়। এর আগে দুই স্পিনার আবরার আহমেদ ও কামরান গুলামকে স্কোয়াড থেকে ছেড়ে দেয় পিসিবি।
তাদের বেঞ্চে বসিয়ে না রাখার চিন্তা থেকে রিলিজ দিয়ে পাকিস্তান শাহিন্সে যুক্ত করা হয়েছে। ফলে পাকিস্তান দলে এখন কোনো স্পেশালিস্ট স্পিনার নেই। দেশের মাটিতে ২৮ বছর পর এই প্রথম স্পেশালিস্ট স্পিনার ছাড়া টেস্ট খেলতে নামছে ম্যান ইন গ্রিনরা।
পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহঅধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররাম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মুহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আয়ুব, আসলাম আগা আলী, সরফরাজ আহমেদ ও শাহিন শাহ আফ্রিদি।