ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আনুষ্ঠানিকভাবে

বিসিবি থেকে পদত্যাগ করলেন পাপন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৩, ২১ আগস্ট ২০২৪
বিসিবি থেকে পদত্যাগ করলেন পাপন
নাজমুল হাসান পাপন

পুনর্গঠনের অংশ হিসেবে আজ জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সভাটি অনুষ্ঠিত হচ্ছে। যেখানে বর্তমান সভাপ‌তি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে পদত‌্যাগ করেছেন। পদ ছাড়তে পারেন আরো কয়েকজন প‌রিচালক।

নতুন সভাপতির দায়িত্ব নেয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। পুনর্গঠিত কমিটিতে থাকবেন আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও।

বি‌সি‌বি পুনর্গঠন প্রক্রিয়ায় আইসিসি’র নিষেধাজ্ঞা এড়াতে সরকারি হস্তক্ষেপমুক্ত রাখতে কমিটি গঠনে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে সচিবালয়ে বিসিবির সভা নিয়ে উঠেছে প্রশ্ন।

Advertisement

আজ অনলাইনে সভায় যুক্ত হ‌য়ে পদত‌্যাগ করেন পাপন। তার সঙ্গে আরো ক‌য়েকজন প‌রিচালক পদ ছাড়‌তে পা‌রেন বলে গুঞ্জন আছে। এর আগে পদত্যাগ করে বিদায় নিয়েছেন জালাল ইউনুস।

আইসিসি কিংবা বিসিবি গঠনতন্ত্রে অন্তর্বর্তী বা অ‌্যাডহক ক‌মি‌টির সুযোগ নেই। তবে সবাই একযোগে পদত্যাগ করলে ভিন্ন কথা। সে পথে না হেঁটে বর্তমান বোর্ডের কয়েকজনকে রেখেই হবে পুনর্গঠন।

বিসিবি পুনর্গঠনের পুরো প্রক্রিয়া শেষ হ‌তে কিছুদিন সময় লাগবে। কোনো প‌রিচালক পদত‌্যাগ না কর‌লেও তিন সভায় অনুপ‌স্থিত থাক‌লে তার পদ বা‌তিল হ‌বে। প‌রে শূন্য পদগু‌লো‌তে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে প্রক্রিয়া যাই হোক, বিসিবির নতুন কমিটিতে থাকছেন খালেদ মাসুদ পাইলট। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবে সাড়া দিয়েছেন সাবেক অধিনায়ক। কাজ করতে চান ক্রিকেট সংস্কারের।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!