[ খেলা ]
ফিফা উইন্ডো: ভুটানের মাটিতে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ
বাংলাদেশ ফুটবল দল
সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল। বাফুফের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে খেলা দুটির দিনক্ষণ।
লাল-সবুজের দলের কোচ হাভিয়ের কাবরেরা ও ফেডারেশন ঘরের মাঠে এবার ফিফা উইন্ডোতে খেলতে চেয়েছিল। তবে বাংলাদেশে চলমান পরিস্থিতির কারণে এখানে আসতে তেমন কোনো আগ্রহ দেখায়নি ভুটান। যার ফলে ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের মাটিতেই জামাল ভুঁইয়ারা খেলবেন। আগামী ৩০ আগস্ট ম্যাচগুলোতে অংশ নিতে বাংলাদেশ দল দেশ ছাড়বে।
ফিফা র্যাংকিংয়ে ভুটানের অবস্থান ১৮২ নম্বরে। যেখানে বাংলাদেশের অবস্থান ১৮৪তম। তবে ভুটানের মাটিতে তাদের হারানো বেশ চ্যালেঞ্জিং। আগামী মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে এখন পর্যন্ত ৪ নম্বর পটে আছে বাংলাদেশ।
.png)
ডিসেম্বরে এই টুর্নামেন্টের ড্র হবে। তখনও যদি ৪ নম্বর পটে থাকে তাহলে গ্রুপে থাকা বাকি তিনটি দল বাংলাদেশের জন্য হবে কঠিন প্রতিপক্ষ। আর তাই বাংলাদেশ চাইছে ভুটানের সঙ্গে দুটি ম্যাচ খেলে র্যাংকিং বাড়িয়ে নিতে।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!