ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শুরু হলো প্যারা অলিম্পিক, বাংলাদেশ থেকে আছেন ২ জন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৭, ২৯ আগস্ট ২০২৪
শুরু হলো প্যারা অলিম্পিক, বাংলাদেশ থেকে আছেন ২ জন
ফাইল ছবি

প্যারিসে জমকালো আয়োজনে শুরু হয়েছে প্যারা অলিম্পিক। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্টেডিয়ামের বাইরে প্লেস দে লা কনকর্ডে গেমসের উদ্বোধন করেন। যেখানে ৫০ হাজার দর্শক কিংবদন্তি সাঁতারু থিও কুরিনের ওয়েলকাম টু প্যারিস ধ্বনি আর চিলি গঞ্জালেসের পিয়ানোর সুর উপভোগ করেন।

কিছুদিন আগে মূল অলিম্পিকের পর ফের রঙিন প্যারিসের আকাশ। এবার উপলক্ষ্য, প্যারা অলিম্পিক। জমকালো আয়োজনে শুরু হলো আসর। প্রথমবার মূল স্টেডিয়ামের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান। কিংবদন্তি সাঁতারু থিও কুরিনের ওয়েলকাম টু প্যারিস ধ্বনি আর চিলি গঞ্জালেসের পিয়ানোর সুরে মুগ্ধতা ছড়ালো লা কনকর্ডে।

ফরাসি শিল্পীদের একের পর এক পরিবেশনা আর অ্যারোবেটিক্স শোতে মেতে উঠেছিল পুরো আয়োজন। সুইডেনের আলেজান্ডার একম্যানের কোরিওগ্রাফিতে 'প্যারাডক্স' ও 'ডিসকর্ড টু কনকর্ড' নামের দুটি পরিবেশনায় অংশ নেয় ৫০০ শিল্পী।

Advertisement

প্লেস দে লা কনকর্ডে মনোমুগ্ধকার অনুষ্ঠান উপভোগ করেছেন ৫০ হাজার দর্শক নিরাপত্তার জন্য নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্য। ফরাসি বর্ণমালা অনুযায়ী প্যারেডে অংশ নেন বিভিন্ন দেশের অ্যাথলেটরা। আতশবাজি দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান।

৪ সেপ্টেম্বর পর্যন্ত শারীরিক, দৃষ্টি শক্তি ও বুদ্ধি প্রতিবন্ধী ৪ হাজার অ্যাথলেট প্যারা অলিম্পিকে অংশ নিচ্ছে। ১৬৮ ডেলিগেশনের অ্যাথলেটরা প্রতিদ্বন্দ্বীতা করবেন ২২টি গেমসের বিভিন্ন ইভেন্টে। ১১ দিনে আসরে নিষ্পত্তি হবে ৫৪৯ পদকের।

এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ২ অ্যাথলেট। আয়োজকরা জানিয়েছে, এরই মধ্যে গেমসের ২০ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। আশা করা হচ্ছে, প্যারিস প্যারা অলিম্পিক ভেঙে দেবে ২০১২ লন্ডন আসরের ২৭ লাখ টিকিট বিক্রির রেকর্ড।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!