নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগ ড্র; কোন পটে কোন দল
বৃহস্পতিবার ফ্রান্সের মোনাকোতে অনুষ্ঠিত হবে ২০২৪-২৫ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। বর্ধিত কলেবরের এবারের আসরে দলসংখ্যা যেমন বেড়েছে, তেমনি ফরম্যাটেও এসেছে পরিবর্তন।
এবারের আসরের মূল পর্বে সুযোগ পাওয়া দলগুলোকে চারটি পটে রেখে অনুষ্ঠিত হবে ড্র। একনজরে দেখে নিন কোন পটে কোন দল থাকছে:
পট ওয়ান: রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, লিভারপুল, ইন্টার মিলান, বরুসিয়া ডর্টমুন্ড, আরবি লিপজিগ, বার্সেলোনা
.png)
পট টু: বায়ার লেভারকুসেন, অ্যাথলেটিকো মাদ্রিদ, আটালান্টা, জুভেন্টাস, বেনফিকা, আর্সেনাল, ক্লাব ব্রাগ, শাখতার দোনেৎস্ক, এসি মিলান
পট থ্রি: ফেইনুর্ড, স্পোর্টিং লিসবন, পিএসভি এইনডোভেন, সেল্টিক, ইয়ং বয়েজ, রেড বুল সালজবার্গ, ডিনামো জার্গেব অথবা কারাবাগ, স্লাভিয়া প্রাগ অথবা লিলি
পট থ্রি অথবা ফোর (প্লে-অফের ফলাফলের উপর নির্ভর করবে):
মিজিল্যান্ড অথবা স্লোভান ব্রাতিসলাভা
বোডো/গিলমিট অথবা রেড স্টার বেলগ্রেড
পট ফোর: মোনাকো, স্পার্টা প্রাগ, অ্যাস্টন ভিলা, স্টার্ম গ্রাজ, বোলোনিয়া, ব্রেস্ট, জিরোনা, ভিএফবি স্টুটগার্ট।