ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির অনুকরণে যা করলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ৪ সেপ্টেম্বর ২০২৪
মেসির অনুকরণে যা করলেন শান্ত
ছবি: সংগৃহীত

২০২২ সালে কাতারে স্বপ্নের বিশ্বকাপ জিতেছিলেনফুটবলের মহাতারকা লিওনেল মেসি। শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই রাতে ট্রফি নিয়েই ঘুমান মেসি।

মেসির সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার মেসির অনুকরণ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের পর ট্রফি নিয়েই ঘুমান অধিনায়ক শান্ত। আজ (৪ সেপ্টেম্বর) সকালে সেই ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে শান্ত লেখেন, ‘শুভ সকাল।’

Advertisement

শান্তর এই ছবিতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা। অনেকে শান্ত ও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ আবার মেসির অনুকরণ না করে ভিন্ন কিছু করার পরামর্শ দিয়েছেন।  

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!