অধিনায়ক জামাল ভূঁইয়াকে শুরুর একাদশে রাখেননি কোচ হ্যাভুয়ের ক্যাবরেরা। তিনি ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছেন। গোলপোস্টের সামনে অতন্ত্র প্রহরীর দায়িত্বে থাকছেন মিতুল মারমা।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। একই ভেন্যুতে দুই দলের মধ্যে দ্বিতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে।
.png)
ভুটানের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের গল্পই বেশি। ১১ ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশের জয় ৯টি, ড্র দুটি এবং হার একটি। অবশ্য ২০১৬ সালে এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের বিপক্ষে পাওয়া সেই একমাত্র হার চরম দুঃসময়ের মুখে ঠেলে দিয়েছিল বাংলাদেশকে। আন্তর্জাতিক ম্যাচ খেলা থেকে দেড় বছর দূরে ছিল দল। ওই ম্যাচটিও হয়েছিল ভুটানের মাঠে। এবারও খেলা সেখানেই।
বাংলাদেশের শুরুর একাদশ:
গোলরক্ষক: মিতুল মারমা
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, তপু বর্মণ, মো. শাকিল
মিডফিল্ডার: মো. হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শেখ মোরসালিন