ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারত সিরিজের পরিকল্পনা জানালেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪
ভারত সিরিজের পরিকল্পনা জানালেন শান্ত
নাজমুল হোসেন শান্ত

পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করায় ভারতের বিপক্ষে সিরিজেও বেড়েছে বাংলাদেশ দলের প্রত্যাশা। আসন্ন ভারত সফরে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজে অংশ নেবে।

দীর্ঘ এক মাসের সফরে ভারতের উদ্দেশে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে রোববার (১৫ সেপ্টেম্বর) বিমানবন্দরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানেই জানিয়েছেন ভারত সফর নিয়ে নিজেদের পরিকল্পনা।

শান্ত বলেন, পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো, যাতে ভালো ক্রিকেট খেলা যায়। পরিকল্পনা এটাই, বাংলাদেশ দল জিতুক। সেই লক্ষ্যেই আমরা নামব। আর আমি নিজেও ভালো প্রস্তুতি নিতে পেরেছি। সর্বোচ্চ চেষ্টা করবো দলের হয়ে অবদান রাখার। 

Advertisement

ভারত সিরিজকে চ্যালেঞ্জিং দাবি করে শান্ত বলেন, এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ তারা আমাদের থেকে র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচদিন ভালো ক্রিকেট খেলা।

তিনি আরো বলেন, বেশিরভাগ ম্যাচে শেষ দিনে গিয়ে ফলাফল হয়। তাই শেষদিন পর্যন্ত খেলা নিতে পারলে আমাদের হয়তো একটা সুযোগ থাকবে। কি ধরনের পরিকল্পনা করা প্রয়োজন, সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি ভালো কিছুই হবে। 

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ-ভারতের প্রথম ম্যাচ চেন্নাই এবং কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে। ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-২০ দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!